সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রেমিট্যান্স বাড়ছে, ২৭ দিনে এলো ১৬৭ কোটি ডলার

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ Time View

চলমান ডলার সংকটের মধ্যেই প্রবাসী আয় বাড়ছে। জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার।সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যসূত্রে জানা গেছে, জানুয়ারির প্রথম ২৭ দিনে ১৬৭ কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দৈনিক হিসাবে যার পরিমাণ ৬ কোটি ১৮ লাখ ডলার।

রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ১৯১ কোটি ৫৮ লাখ ডলার অতিক্রম করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জানুয়ারির প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ৮৬ লাখ ডলার।চলতি মাসের ২৭ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে, তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে জানা যায়, গত জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে এক লাফে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে মোট রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।

পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category