রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

পাকিস্তানে গিরিখাতে পড়ে যাওয়া বাসে আগুন, নিহত ৩৯

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ Time View

পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি একটি গিরিখাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছে একটি গিরিখাতে পড়ে যায়। আর তারপরই বাসটিতে আগুন ধরে যায়। রোববার সকালে ভোরের আলো ফোটার আগেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, বাসটিতে সব মিলিয়ে ৪৮ যাত্রী ছিলেন। তিনি আরও জানিয়েছেন, নিহতদের মরদেহ এবং আহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  

প্রথম দিকে তীব্র শীত এবং অন্ধকার থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল। পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাদে পড়ে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category