শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সূর্য পর্যবেক্ষণে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ Time View

সৌর জগতের কেন্দ্রে থাকা সূর্য এবং এর উপরিভাগের অংশ অর্থাৎ সোলার করোনা পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যেই এ মিশন পাঠানোর পরিকল্পনা করেছে। মিশনের নাম দেয়া হয়েছে আদিত্য-এল১।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরোর চেয়ারম্যান এস. সোমানাথ বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মিশনের মূল অংশ ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ বা ভিইএলসি-এর হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মিশনটি এ বছরের আগস্ট মাসে শেষ হবে। উল্লেখ্য, ভিইএলসি তৈরি করেছে ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস ব্যাঙ্গালুরু।

আদিত্য এল-১ মিশনটি পরিচালনা করবে ইসরো। সবমিলিয়ে এই মিশনে ভারত ৭টি পে-লোড বা রিসার্চ প্রোব পাঠাচ্ছে। যার মধ্যে ভিইএলসি প্রধান গবেষণা ইউনিট। এই মিশন ধারাবাহিকভাবে সূর্যকে পর্যবেক্ষণ করবে।

ভিইএলসি ছাড়াও ইসরো এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান আরও ছয়টি গবেষণা প্রোব তৈরি করেছে। এসব প্রোব মূলত সূর্যকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এ বিষয়ে এস. সোমানাথ বলেছেন, ‘পৃথিবী এবং এর আশপাশে সূর্যের প্রভাব বোঝা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আদিত্য-এল১ এ বিষয়ে আলোকপাত করার লক্ষ্যেই পাঠানো হবে।’

ভিইএলসির কাজ কী এ বিষয়ে আলোকপাত করেছেন, ভিইএলসি প্রজেক্টের প্রধান ইনভেস্টিগেটর রাঘবেন্দ্র প্রাসাদ। তিনি বলেছেন, ‘মহাকাশে থাকা অন্য কোনো সোলার করোনাগ্রাফের সোলার ডিস্কের কাছাকাছি গিয়ে সোলার করোনার ছবি তোলার ক্ষমতা ততটা নেই, যতটা রয়েছে ভিইএলসির।’

তিনি জানান, ভিইএলসি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাতে পারবে এবং একই সময়ে খুব উচ্চ রেজোলিউশনে সেকেন্ডে একাধিকবার সূর্যের করোনার ছবি তুলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category