রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইউক্রেনকে ৩ শতাধিক ট্যাঙ্ক দেবে পশ্চিমা মিত্ররা

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ Time View

যুদ্ধে জেতার জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত ট্যাঙ্ক নেই। আর তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি-৭২ এর বয়স ৩০ বছরেরও বেশি। এ কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে ৩০০টির মতো আধুনিক ট্যাঙ্ক চেয়ে আসছিলো।

এবার পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের চাওয়া তিন শতাধিক ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি মিলেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ফ্রান্সে এই তথ্য দেন ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো।

ট্যাঙ্কগুলো হাতে পেলে যুদ্ধের ময়দানে রুশি বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে ইউক্রেন এমনটা জানিয়েছে কিয়েভ।

টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওমেলচেঙ্কো জানান, আজ পর্যন্ত অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন কোন দেশ ট্যাঙ্ক সরবরাহ করবে বা কোন মডেল দেবে তা উল্লেখ করেননি রাষ্ট্রদূত।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৩১টি এম ১ আব্রামস ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতির পর জার্মানি ১৪টি লেপার্ড২ এ৬ পাঠাতে সম্মত হয়। এর আগে যুক্তরাজ্য ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্কের প্রতিশ্রুতি দেয়। এছাড়া পোল্যান্ডও কিছু লেপার্ড ২এস দেয়ার কথা বলেছে।

এদিকে রুশ মিত্র উত্তর কোরিয়ার অভিযোগ, ইউক্রেনে ট্যাঙ্ক পাঠিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘চূড়ান্ত সীমা অতিক্রম করছে’। শুক্রবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, রাশিয়াকে ধ্বংস করার জন্য ‘প্রক্সি ওয়ারের’ ক্ষেত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে যুদ্ধাস্ত্র দেয়ার মাধ্যমে ‘শান্তি ও আঞ্চলিক নিরাপত্তাকে ধ্বংসের’ অভিযোগ আনেন।

অবশ্য প্রতিশ্রুত ট্যাঙ্ক কখন ইউক্রেনে পৌঁছাবে তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category