শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আমেরিকা এবং ন্যাটো জোট ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ Time View

আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাশিয়ার এ কূটনীতিক আরো বলেন, ইউক্রেনে চলমান সংঘাতের অব্যাহত সম্প্রসারণ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এবং সেই যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হবে না।

ম্যাক্সিম বুয়াকেভিচ সুস্পষ্ট করে বলেন, আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো রেডলাইনের কাছাকাছি পৌঁছেছে। তারা ইউক্রেনকে ডজন ডজন ট্যাংক দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়েছে।

সামরিক সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমেরিকা এবং তার মিত্রদেরকে সরাসরি দায়ী করেন বুয়াকেভিচ। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররাই ইউক্রেনকে রাশিয়ার জনগণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উসকানি দিচ্ছে। আর এটি হচ্ছে ইউরোপে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ শুরুর সোজা পথ। এ ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপ মহাদেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন রাশিয়ার কূটনীতিক। সূত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category