শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরান জুড়ে লাখো মুসলমানের প্রতিবাদ বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ Time View

ইউরোপের বুকে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মুসলমানের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিরা ইরানের বিভিন্ন শহরে মিছিল বের করেন এবং তারা এ সময় পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে গগণবিদারী স্লোগান দেন।

বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন অবমাননার মতো অন্যায়কে বৈধতা দেয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইউরোপের সরকারগুলোর কঠোর নিন্দা জানান। তারা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর সঙ্গে বাক স্বাধীনতার কোনো সম্পর্ক নেই অথচ ইউরোপের সরকারগুলো তাই বলছে। অন্যদিকে তারা কখনো হলোকস্ট সম্পর্কে কোনো প্রশ্ন করতে দেয় না।

বিক্ষোভকারীরা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘৃণ্য তৎপরতা মারাত্মক রকমের উনকানি ও প্ররোচণা এবং বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপরে আঘাত। ইসলামের প্রতি এ ধরনের শত্রুতা অবসানের জন্য ইউরোপের সরকার গুলোর প্রতি বিক্ষোভকারীরা আহ্বান জানান।

গত সোমবার হল্যান্ডের হেগ শহরে একজন উগ্রপন্থী রাজনীতিবিদ পবিত্র কুরানের একটি কপি ছিড়ে টুকরো টুকরো করে। তার আগে সুইডেনের একজন উগ্র ডানপন্থী রাজনীতিবিদ দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআনে আগুন দেয়। এই কাজে ওই উগ্র ডানপন্থী নেতা সূইডেন সরকারের অনুমতি নিয়েছিল। সূত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category