সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

রাজধানীর কড়াইলের বস্তিতে বড়ো বড়ো ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের এই প্রতিশ্রুতির সমা‌লোচনা করে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়ে সাংবাদিকদের মু‌খোমু‌খি হয়ে এই অ‌ভি‌যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমা‌ন নির্বাচনী প্রতিশ্রু‌তি লঙ্ঘন ক‌রে‌ছেন। তি‌নি কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রু‌তি দি‌য়ে‌ছেন। এটা তি‌নি কর‌তে পা‌রেন না। এটা‌তো নির্বাচনী প্রতিশ্রু‌তি লঙ্ঘন। নির্বাচন ক‌মিশন এ বিষ‌য়ে নিশ্চুপ, কো‌নো কথা বল‌ছে না। তাহ‌লে প্রশাসন ও বিএন‌পি একস‌ঙ্গে কাজ কর‌বে? তা‌রেক রহমা‌নের বেলায় এক নী‌তি, অন্যদের বেলায় আরেক নী‌তি।

এ সময় বিএন‌পির ফ্যামি‌লি কার্ডসহ নানা প্রতিশ্রু‌তির সমা‌লোচনা ক‌রেন তি‌নি। বর্তমান নির্বাচন ক‌মিশন হুদা-রা‌কিব ক‌মিশ‌নের দি‌কে যা‌চ্ছে ব‌লেও অ‌ভি‌যোগ ক‌রেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএন‌পির প‌ক্ষে অ‌নেক মি‌ডিয়া কাজ কর‌ছে বলে অ‌ভি‌যোগ ক‌রেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি ব‌লেন, মি‌ডিয়া দখল করা হ‌য়ে‌ছে। মি‌ডিয়া অ‌নেক দখল কর‌বেন, কর‌ছেন। অ‌নেক মি‌ডিয়া বিএন‌পির প‌ক্ষে কাজ কর‌ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ব‌লেন, আমি শাপলা কলি প্রতীক পে‌য়েছি। দীর্ঘ লড়াই‌য়ের পর আমরা এই প্রতীক পে‌য়ে‌ছি। প্রতীক পাওয়ার ক্ষে‌ত্রে ইসি আমা‌দের স‌ঙ্গে অ‌নেক বৈষম্য ক‌রে‌ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ার‌তের মাধ্যমে প্রচারণা শুরুর তথ্য জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি জানান, ওসমান হাদীর কবর জিয়ার‌তের মাধ্যমে কাল থে‌কে প্রচারণা শুরু করব। ওসমান হা‌দির বিচার প্রক্রিয়া শেষ হয়‌নি। বর্তমা‌নে যারা প্রশাস‌নে র‌য়ে‌ছেন, তা‌দের বলব- ওসমান হা‌দির বিচার করুন।

তি‌নি ব‌লেন, আমা‌র যে নির্বাচনী এ‌জেন্ডা সেখা‌নে ওসমান হা‌দির বিচার চাওয়া থাক‌বে। এ ছাড়া, চাঁদাবা‌জি ও দখলদারের বিরু‌দ্ধে আমা‌দের লড়াই চলমান থাক‌বে।

এ‌দিন, ঢাকা- ৮ আসনে বিএনপির প্রার্থী দল‌টির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধা‌নের শীষ প্রতীক বরাদ্দ পান। মির্জা আব্বাসের প‌ক্ষে প্রতীক সংগ্রহ ক‌রেন তার একজন উপ‌দেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দি‌চ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category