রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও ৮টি দেশের পণ্য রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো— ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন।শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে এ তথ্য জানান তিনি।

ট্রাম্প জানান, দেশগুলোর সকল রপ্তানি পণ্যের ওপর আরও ১০ শতাংশ করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ২৫ শতাংশতে।

তিনি বলেন, ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে। এখন তাদের ফেরত দেয়ার সময় এসেছে।

গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা। ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category