শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরানকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান ৮০০-র বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই। পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বিষয়টি উল্লেখ করে তিনি ইরান সরকারকে ‘ধন্যবাদ’ জানান।

এর আগে ইরানে বিক্ষোভ দমনে গণহারে মানুষ হত্যা করা হলে সেখানে মার্কিন সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে শুক্রবারের মন্তব্যে এটি স্পষ্ট হয়েছে যে, ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমে আসছে।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি দেওয়ার কথা ছিল। তারা তা বাতিল করেছে এবং এই বিষয়টি আমার ওপর বড় প্রভাব ফেলেছে।”

তিনি বলেন, কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান সরকারের ঠিক কার সাথে আলোচনার ভিত্তিতে তিনি এই ফাঁসি বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছেন, তা পরিষ্কার করেননি ট্রাম্প।

এদিকে মানবাধিকার কর্মীদের দাবি, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা ২ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে বিক্ষোভের রেশ অনেকটা কমে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও দেশজুড়ে ইন্টারনেট সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে, ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে দেওয়া হস্তক্ষেপের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট তার দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category