সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ঢাকায় মাদকবিরোধী অভিযান: গ্রেপ্তার ৯৩

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫ হাজার ৪২০টি ইয়াবা, ১৬১ দশমিক ৯৫ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ৯৫৫ গ্রাম গাঁজা ও ১৩টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category