শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরানের হুমকির পর কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ Time View

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিক ভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। বিবিসি জানতে পেরেছে যে, কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে।

কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল-উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার স্থানীয় সময় ০২টা ৪৫মিনিট থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

কাতারসহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category