রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View

অর্থনৈতিক সংকটের প্রতিবাদে উত্তাল ইরানে বিক্ষোভে এ পর্যন্ত কয়েক ডজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, চলমান বিক্ষোভে শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ল এনফোর্সমেন্ট কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন শহরে বিক্ষোভ দমনের অভিযানে আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা তাসনিম আজ জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১০৯ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।

পাশাপাশি ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণকেন্দ্রে হামলার সময় তাদের দলের একজন সদস্য নিহত হয়েছেন।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে কয়েক বছরের মধ্যে ইরানে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ক্ষোভ করায় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category