রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ইরানে বিক্ষোভকারীদের দমন-পীড়নের জেরে হামলার কথা ভাবছেন ট্রাম্প

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কীভাবে হামলা চালানো যায়, তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে ইরানের শাসকগোষ্ঠী অর্থনৈতিক দুরাবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তার জবাবে হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্টের সামনে বিভিন্ন ধরনের বিকল্প তুলে ধরা হয়েছে। এর মধ্যে তেহরানে সামরিক স্থাপনা নয়- এমন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলোর দিকেই ইঙ্গিত করেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান এমন এক স্বাধীনতার মুখোমুখি হচ্ছে, যা হয়তো তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত!!!

ইরানে বিক্ষোভ শুরু হয় গত ডিসেম্বরের শেষ দিকে, অর্থনৈতিক মন্দা কেন্দ্র করে। সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে ও আকারে বড় হয়। অনেক ইরানি দেশটির কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে মৌলিক পরিবর্তনের দাবি তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category