শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাফুফে-বসুন্ধরা তিন বছরের চুক্তি

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০৭ Time View

নারী ফুটবলের উন্নয়নে কাজ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। অবশ্য চুক্তির আর্থিক অঙ্কের বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।

বসুন্ধরা অফিসে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, গ্রুপটি মেয়েদের প্রিমিয়ার লিগ এবং ডেভেলপমেন্ট খাতে সহায়তা করবে বলে জানিয়েছেন বাফুফের উইমেন্স ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ‘তাদের সঙ্গে আমাদের তিন বছরের চুক্তি হয়েছে। ওখানেও চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। এটা আপাতত প্রকাশ করতে চাচ্ছি না। চুক্তি অনুযায়ী তারা উইমেন্স লিগ এবং ডেভেলপমেন্ট, এসবে সহায়তা করবে।’

মেয়েদের লিগের বর্তমান পৃষ্ঠপোষকও বসুন্ধরা। এই গ্রুপটির মালিকাধীন দল বসুন্ধরা কিংস মেয়েদের লিগের গত তিন আসরের শিরোপা জিতেছে। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারদের মতো জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড়ই খেলে দলটির হয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category