শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বে প্রথম নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন আনল ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ Time View

বিশ্ব বাজারে প্রথম ইনকোভ্যাক নামে নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন এনেছে ভারত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন।

ভারতীয় রুপিতে এর দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। হায়দরাবাদ-ভিত্তিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এ ভ্যাকসিন তৈরি করেছে। সরকারের কাছে প্রতিষ্ঠানটি এ ভ্যাকসিন বিক্রি করবে ৩২৫ রুপিতে আর বেসরকারি হাসপাতালেগুলোতে বিক্রি হবে ৮০০ রুপিতে।

গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন বলে অনুমোদন দেয় দেশটির সরকার।

ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেওয়ার ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দেয়। ইনকোভ্যাকের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে।

তবে যারা করোনাভাইরাসের সতর্কতা বা বুস্টার ডোজ নিয়েছেন তারা নাকের ভ্যাকসিন নিতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের সরকারের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান।

ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেকের মতে, এখন যে কেউ চাইলে কোউইন (CoWin) ওয়েবসাইটে গিয়ে ইনকোভ্যাকের ডোজ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category