সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

জামায়াতের সঙ্গে জোট সংস্কার বাস্তবায়নে: আখতার হোসেন

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং দলীয় অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানিয়েছেন, সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমমনা দল হিসেবে জামায়াতের সঙ্গে এই নির্বাচনী সমঝোতা করা হয়েছে।রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাব রেখেছে, সেগুলো এককভাবে বাস্তবায়ন করা এনসিপির পক্ষে সম্ভব নয়। যেহেতু এনসিপি ও জামায়াত সংস্কার প্রশ্নে একই মনোভাব পোষণ করে, তাই বিচার বিভাগীয় সংস্কার ও উন্নত রাষ্ট্র গঠনে আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী বৈতরণি পার হতে চাই।”

দলের একাধিক নেতার পদত্যাগের বিষয়ে তিনি বলেন, পদত্যাগের বিষয়টি আমাদের আহত করেছে। তবে তাঁদের পদত্যাগপত্র এখনো অফিশিয়ালি গ্রহণ করা হয়নি এবং তাঁদের সঙ্গে আলোচনা চলছে। ওসমান হাদীকে হত্যার ঘটনা এনসিপির উপলব্ধিতে বড় পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপি তাঁর আদর্শে অনুপ্রাণিত।

নির্বাচনী আসন বিন্যাস নিয়ে আখতার হোসেন জানান, আসন বণ্টনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি স্পষ্ট করেন যে এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা মাত্র।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা পর্যায়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না। এছাড়া রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়াকে ‘স্বৈরাচার পুনর্বাসনের লক্ষ্যে এজেন্সির খেলা’ বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category