শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জার্মানিতে ট্রেনে ছুরি হামলা: নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ Time View

জার্মানিতে ট্রেনে ছুরি হামলা চালানো হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। ডেনমার্ক সীমান্তের কাছে শ্লেসউইগ হলস্টাইনে এ ঘটনা ঘটে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।  অন্যদিকে, ফেডারেল পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভিতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে। বুধবার স্থানীয় সময় বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে।

ট্রেন যখন ফকস্টিড স্টেশনের কাছে তখন এ ঘটনা ঘটে। হ্যামবুর্গের উত্তরের এই স্টেশনের কাছে হাজার দুয়েক মানুষের বাস।

ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্যের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। সেখানে জরুরি পরিষেবা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত।

পুলিশ জানায়, অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে, তার নাম কোনো চরমপন্থীদের তালিকায় নেই। তবে রেলের কর্মীরা ডিপিএ-কে জানান, যুবকটিকে দেখে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category