রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

মাদুরো অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি: ট্রাম্প

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য প্রাণ হারাননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের অভিজাত সন্ত্রাসবিরোধী ইউনিট ‘ডেল্টা ফোর্স’ এই বিশেষ অভিযান পরিচালনা করে মাদুরোকে নিজেদের হেফাজতে নেয়।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলি সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ফ্লোরিডায় বসে তিনি নিজে সরাসরি এই পুরো অভিযানটি পর্যবেক্ষণ করেছেন।

ট্রাম্প জানান, মূলত চারদিন আগেই এই অভিযান চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তা পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়। অভিযানের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমাদের সেনাদের পেশাদারিত্ব ও নেতৃত্ব ছিল এক কথায় অসাধারণ। অভিযানে থাকা সেনাদলের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ ছিল।

অভিযানে মার্কিন সেনাদের কোনো প্রাণহানি হয়নি নিশ্চিত করে ট্রাম্প বলেন, কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন, তবে আমাদের পক্ষে কেউ নিহত হননি। এটি সত্যিই একটি অসাধারণ সাফল্য। তিনি মার্কিন বাহিনীর ব্যবহৃত আধুনিক যুদ্ধসরঞ্জাম ও প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়কার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সেই সময় মার্কিন সামরিক শক্তি নিয়ে বিশ্বজুড়ে যে হাস্যরসের সৃষ্টি হয়েছিল, এই অভিযানের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এখন আর কারোর কাছে হাসির পাত্র নই।

উল্লেখ্য, মাদুরোকে আটকের পর থেকে ভেনেজুয়েলায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দেশটি বর্তমানে জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category