শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বর্তমান সরকার আগামী শীত পর্যন্ত টিকবে না: মান্না

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার আগামী শীত পর্যন্ত টিকবে না। বয়োবৃদ্ধদের সম্পর্কে মানুষ যেমন বলে- এ শীতে টিকবে কি টিকবে না। তেমনি এ সরকারের অবস্থা, এ শীতে টিকবে কি টিকবে না। ২০২৩ সাল শেখ হাসিনার পতনকাল।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ১৪ দফার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।

মাহমুদুর রহমান মান্না বলেন, যে সরকারের টাকা নেই, সেই সরকার আবার কিসের সরকার। এ সরকার এখন ভিক্ষা করার জন্য একবার আইএমএফের কাছে যায়, একবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যায়, একবার এডিবির কাছে যায়। অন্যের কাছে ভিক্ষা করা ছাড়া এ সরকারের এখন বাঁচার কোনো উপায় নেই।

বর্তমান সরকারের আমলে কমপক্ষে এক হাজার মানুষ গুম-খুন হয়েছে উল্লেখ করে মান্না বলেন, সবাই যখন এ কথা বলেছে, তখন তারা (সরকার) বলেছে, কিসের গুম? ওরা ভূ-মধ্য সাগরে ডুবে গেছে, প্রেম করে পালিয়ে গেছে, পাওনাদারের টাকা দেওয়ার ভয়ে লুকিয়ে আছে। এবার যখন দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেশে এসেছেন, তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের র‌্যাবও তো কিছু বাড়াবাড়ি করেছে।

ঠেলায় পড়লে বাঘেও ধান খায় উল্লেখ করে মান্না বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র‌্যাব মানুষ মেরেছে। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। নিষেধাজ্ঞা উঠে যাবে। অথচ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিবৃতি দিয়েছে, এমন কোনো কথা তাদের সঙ্গে হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category