শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কোয়ার্টারের লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ Time View

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। বুধবার (২৫ জানুয়ারি) রাত ২টায় ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে।এল ক্লাসিকোর মতো মর্যাদার লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে ফুরফুরে মেজাজে আছে বার্সেলোনা। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এবার কাতালানরা মাঠে নামার অপেক্ষায় কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে। ন্যু ক্যাম্পে যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

লা লিগা সাসপেনশন কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরেছেন লেওয়ানডোস্কি ও ফেরান তোরেস। আছেন ডি ইয়ং, ডেমবেলে ও রাফিনহারা। পরিসংখ্যান বলছে, সোসিয়েদাদের বিপক্ষে শতভাগ এগিয়ে কাতালানরা। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন বার্সা কোচ।বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণভাবে খেলে আমরা শিরোপা জিতেছি। কিন্তু সেটা এখন অতীত আমাদের কাছে। এখন সামনের ম্যাচ নিয়ে চিন্তা করছি। লিগ দেরি আছে, তার আগে কোপা দেল রে’র এই ম্যাচ জিততে চাই আমরা। মৌসুমে অন্তত তিনটি শিরোপা জিততে চায় বার্সা।এদিকে একই সময় লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। দু’দলের সবশেষ ৫ দেখায় ৫টিতেই জিতেছে রেড ডেভিলরা। এ ম্যাচেও এগিয়ে থাকবে তারাই। তবে সাবধানী কোচ এরিক টেন হ্যাগ। হেলায় হারাতে চান না ট্রফি জয়ের সুযোগ।

এরিক টেন হ্যাগ বলেন, আমাদের সামনে ট্রফি জয়ের সুযোগ। যেটা আমরা চাইব কাজে লাগাতে। কিন্তু আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবছি। নটিংহ্যামের বিপক্ষে দুই লেগের ম্যাচ আছে। এখন আমরা প্রথম লেগ নিয়ে ভাবছি। বেশিদূর ভেবে মনোযোগ নষ্ট করতে চাইনা। শুধু এ ম্যাচটাই জিততে চাই।রাশফোর্ড, মার্টিনেজরা আছেন দারুণ ফর্মে। সঙ্গে ক্যাসেমিরো, এরিকসেনদের নিয়ে জয়ের ছক কষছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category