শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

একেকবার একেক কথা বলছেন আলভেস

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ Time View

যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসকে গ্রেফতার করেছে কাতালুনিয়ার পুলিশ। এরই মধ্যে দুদিন হাজতেও কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে গ্রেফতার হওয়ার আগে এক সাক্ষাৎকারে আলভেস একেকবার একেক রকম কথা বলেছেন।গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে যান ব্রাজিল তারকা দানি আলভেস। সেখানে ২৩ বছর বয়সী এক নারীকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর আলভেসকে নেয়া হয় পুলিশ হেফাজতে। সেখান থেকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় এই ফুটবলারকে।

হাজতে যাওয়ার আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভি-৩ কে দেয়া এক সাক্ষাৎকারে আলভেস তিনটি ভিন্ন কথা বলছেন। প্রথমত তিনি বলেছেন, যৌন হয়রানির অভিযোগ আনা নারীকে তিনি চেনেন না। এরপর তিনি আবার বলেছেন, ওই নারীকে নাইটক্লাবে দেখেছিলেন। কিন্তু সে সময়ে তার সঙ্গে কিছুই ঘটেনি। তৃতীয়বার তিনি বলেছেন, ওই নারীই নিজে থেকে এসে আলভেসের ওপরে ঝাঁপিয়ে পড়েছে।আলভেসের এমন কথা শুনে যেকেউই বিব্রত হওয়ারই কথা। তার কথা শুনে জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে আলভেসের ঘটনাটি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেছে তারা।

এদিকে তদন্ত সূত্র ও স্পেনের কয়েকটি দৈনিকের বরাত দিয়ে মার্কা বলেছে, জজ এবং কাতালান পুলিশকে ওই নারী জানিয়েছেন, নাইট ক্লাবের ভিআইপি এলাকার একটি বাথরুমে দানি আলভেস তাকে আটকে রেখে ধর্ষণ করে। এরপরে ঘটনাটি জানাজানি হলে আলভেস তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টাও করে। কিন্তু ওই নারী সেটি না নিয়ে বিচারের মুখোমুখি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category