শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতফেরত বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা শনাক্ত

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২১১ Time View

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

রোববার (২২ জানুয়ারি) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ই জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমণ ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, আজ বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য মোট ২ জন পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয় গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category