সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়া-৩ আসনের জনগণ যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেব: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় বিএনপি জেলা সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে কুষ্টিয়া-৩ সদর আসনের মনোনয়ন দেয়ার পর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের কিছু সংখ্যক সমর্থক প্রতিবাদে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন নিজেও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। এতে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির নেতা কর্মীদের মধ্যে নতুনভাবে বিভেদ সৃষ্টি হয়েছে।

তবে অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, তিনি মনোনয়ন না পেলেও এলাকার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন।

রোববার কুষ্টিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি বিএনপি করি, বিএনপির বাইরে নয়। মনোনয়ন নিয়ে আমাকে যারা ভালোবাসেন তারা আন্দোলন করছেন। কারণ সাধারণ জনগণই কুষ্টিয়ায় মনোনয়ন পাবেন। দলীয়ভাবে আমি মনোনয়ন না পেলেও জনগণের সিদ্ধান্ত মেনে নেব।”

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সকল অঙ্গসংগঠন প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সমর্থন জানিয়ে কুষ্টিয়া-৩ আসনের প্রত্যন্ত এলাকায় ধানের শীষের পোষ্টার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন। অপর দিকে অধ্যক্ষ সোহরাব উদ্দিনও গ্রামে গ্রামে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “যারা দাবি করছেন তারা দলের ত্যাগী নেতা। আমি এটাকে খুব নেগেটিভ হিসেবে দেখছি না। বিএনপি একটি বড় দল। এখানে একাধিক যোগ্য নেতা রয়েছেন। তাই ক্ষোভ-অভিমান থাকতেই পারে। এগুলো নিরসনে আমরা দলের পক্ষ থেকে কাজ করছি। আশা করছি, রাগ-অভিমান যাই থাকুক না কেন, দিন শেষে নেতাকর্মীরা সবাই একজোট হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category