শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পিটিআই প্রধানের পদ ছাড়ছেন ইমরান খান

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২১৯ Time View

আইনি জটিলতা এড়াতে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান পদ ছাড়তে যাচ্ছেন ইমরান খান। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তার সদস্যপদ খারিজ করে।

এর ধারাবাহিকতায় ইসিপি এখন পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। ইমরানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটি তোশাখানা বিতর্ক হিসেবে পরিচিতি। খবর জিও নিউজের।

এদিকে, এসব আইনি জটিলতা এড়াতে দলীয় প্রধানের পদ ছেড়ে ইমরান খানকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিযুক্ত করার বিষয়ে শুক্রবার (২০ জানুয়ারি) পিটিআইয়ের সভায় আলোচনা হয়েছে।

এরই মধ্যে ইমরান খানকে সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দেশটির নির্বাচন কমিশন মিয়ানওয়ালি-১ (ন্যাশনাল অ্যাসেম্বলি-৯৫) আসনের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে।

ইসিপির এ আদেশের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে গেছেন পিটিআই প্রধান ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে ইসিপিকে এখনই কোন ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টে বিচারপতি জাওয়াদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category