সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

গণভোটে শেষ দিন পর্যন্তও মানুষ বুঝবে না: মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

গণভোট নিয়ে এখনো দেশের মানুষ স্পষ্ট ধারণা পাচ্ছে না। আর গণভোটের হ্যাঁ বা না-মানুষ এখনো বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর আইডিইবি মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির সঙ্গে পরিচিত নই। দেশের মানুষ এখনো পিআর কী, কীভাবে কাজ করে-তা বোঝে না। এ কারণে গণভোটের প্রশ্নেও বিভ্রান্তি তৈরি হয়েছে।

গত ১৫-১৬ বছরের পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, দেশে একটি ‘দানবীয় সরকার’ প্রতিষ্ঠানের ওপর প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, নিজেদের লোক বসাতে গিয়ে সব সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে।

ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা-মসজিদ, এত আলেম-উলামা থাকা সত্ত্বেও দেশে অন্যায়, দুর্নীতি, পাপ ও অপরাধ কেন এভাবে বাড়ছে-এটা বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, আমরা মসজিদ নির্মাণে যত উৎসাহী, একটি ভালো মানুষ তৈরিতে ততটা গুরুত্ব দিই না-এটাই আমাদের বড় ব্যর্থতা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category