সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাইপাইল

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি আশুলিয়ার বাইপাইলে ভূ-কম্পন অনভূত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩। উৎপত্তিস্থল বাইপাইল।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর ও সাভারের মাঝামাঝি আশুলিয়ার বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৯ কিলোমিটার।

গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েক শত মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category