সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ Time View

রাজধানীতে শুক্রবারের শক্তিশালী ভূকম্পনে মেট্রোরেলের একাধিক স্টেশনের বিভিন্ন স্থানে ফাটলের দেখা গেছে।

শুক্রবার বিকেলে দেখা যায়- কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে।

মিরপুর ১০ স্টেশনে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, ভেতরের কয়েকটি টাইলসে নতুন দাগ দেখা গেছে। একই ধরনের পর্যবেক্ষণ করেছেন মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের কর্মীরা।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা স্টেশন কন্ট্রোলার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্টেশনে থাকা ফাটল দেখানো হলে বলেন, এগুলো আগে থেকেই থাকতে পারে, আবার ভূমিকম্পেও তৈরি হতে পারে আমি আগে খেয়াল করি নাই।

ভূমিকম্পের পর স্টেশন এলাকায় নিরাপত্তা বাড়ানো হলেও বিকেল থেকেই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়। এতে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। যাত্রীদের অভিযোগ ফাটল ধরা অবস্থায় মেট্রোরেল চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

মেট্রোরেলের একজন যাত্রী বলেন, মেট্রোরেল প্রতিদিনের যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ। এত ব্যয়ে তৈরি স্টেশনগুলোতে এমন ক্ষতি দুঃখজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেট্রোরেল চলাচল নিরাপদ কি না -এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category