সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফি, অপরাশেন থিয়েটারে মা জানেন না ছেলে নেই

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

রাজধানীর বংশাল কসাইটুলিতে শুক্রবার সকালে অনুভূত তীব্র ভূমিকম্পে নিহত হয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। নিহতের মায়ের অস্ত্রোপচার চলছে অপরাশেন থিয়েটারে। হাসপাতালের বেডে শয্যায় থাকা অবস্থায় তিনি জানেন না যে তার ছেলে আর জীবিত নেই। মায়ের অবস্থায় বারবার তিনি জিজ্ঞেস করছেন, “রাফি কেমন আছে?”।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাফির মা ও সে মাংস কিনতে বাজারে যাচ্ছিলেন। বংশালের নয়নের মাংসের দোকানের সামনে হঠাৎ ভূমিকম্প শুরু হলে দোকানটির রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কসাইটুলিতে একটি পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন রাফি। অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

লালবাগ বিভাগের সহকারী কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, “কসাইটুলিতে বাড়ির অংশ বা সানসেট ভেঙে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায় ছিল। এ ভূমিকম্প মধ্যম মাত্রার হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category