সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী রাজনৈতিক ঠিকানা বদল করেছেন।

বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই) কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বলে আনসারী নিজেই নিশ্চিত করেন।

দৌলতুজ্জামান আনসারীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পান। পাশাপাশি তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদেও ছিলেন।

সাম্প্রতিক সময়ে তিনি জামালপুর-৩ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে কাজও করছিলেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়।

বিএনপির প্রার্থী তালিকায় নিজের নাম না আসা নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর দলটি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ থেকে সরে গেছে। নৈতিকতা ও নীতির জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমি অনেক আগেই দূরে সরে যাই, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় কার্যালয়েও যাইনি। মনোনয়ন চাইনি, পদ থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, তিনি উপদেষ্টা পরিষদে থাকলেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ফলে তার দলত্যাগে এখানে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category