সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমাকে খুঁইজেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি: নিখোঁজ কলেজছাত্রীর বার্তা

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

নিখোঁজের কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছিল। পুলিশ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন। ঠিক সেই সময় জিডির তদন্তকারী পুলিশ কর্মকর্তার হোয়াটঅ্যাপ নম্বরে নিখোঁজ কলেজ ছাত্রীর একটি ক্ষুদে বার্তা আসে। ক্ষুদে বার্তায় লেখা ছিল, “আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি এবং ভালো আছি।”

বিষয়টি রোববার জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর ইসলাম বলেন, “উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী পূজা দাস (২১) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।”

এ ঘটনায় নিখোঁজ কলেজ ছাত্রীর ভাই রিমন দাস আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, “গত ৯ নভেম্বর সকাল সাতটায় বরিশালে কলেজে যাওয়ার জন্য আগৈলঝাড়ার বাড়ি থেকে বের হয় পূজা। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও পূজা দাসের কোন সন্ধান পাওয়া যায়নি।”

জিডির তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, “জিডির পরপরই কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেয়া হয়। এরই মধ্যে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নিখোঁজ পূজা দাসের মোবাইল ফোন থেকে আমার হোয়াটঅ্যাপ নম্বরে একটি ক্ষুদে বার্তা আসে। সেই বার্তায় লেখা ছিল, ‘আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি এবং ভালো আছি।’ এরপর থেকেই নম্বরটি পুনরায় বন্ধ পাওয়া যায়।”

এ ব্যাপারে নিখোঁজ কলেজ ছাত্রীর ভাই রিমন দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “থানায় জিডি করেছি, পুলিশ নিখোঁজের ঘটনাটি তদন্ত করছে।”

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর ইসলাম আরও বলেন, “কলেজ ছাত্রীর পরিবার পুলিশকে তদন্তে কোন ধরনের সহযোগিতা করছে না। যে নম্বর থেকে মেসেজ দেয়া হয়েছে সেই নম্বরটিও বন্ধ থাকায় ট্রাকিং করা সম্ভব হচ্ছেনা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category