সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে একজন আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category