রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইজতেমা মাঠে আসরের পর শতাধিক গণবিয়ে

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

ইজতেমা ময়দানে আজ শনিবার (২১ জানুয়ারি) আসরের নামাজের পর যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধ করে গণবিয়ে অনুষ্ঠিত হবে। ইজতেমার মূল বয়ান মঞ্চে শতাধিক বিয়ে পড়াবেন মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ।

আজ শনিবার সকালে দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম সাংবাদিকদের জানান, ফজরের নামাজের পর দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী বয়ান করেন। এছাড়া আসরের নামাজের পর যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধ করে শতাধিক গণ বিয়ে পড়াবেন মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ।

এদিকে দেশি-বিদেশি মুরব্বিদের বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। এর আগে শুরু থেকেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা মুখরিত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের ইজতেমার এই পর্ব শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category