সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বলাকা কমিউটারে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

এতে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। বর্তমানে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category