সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ কলি হয়ে আছি, আমরা একদিন ফুটবই: নাহিদ ইসলাম

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে, সেটি হলো ‘শাপলা কলি’। এটি আমাদের আপামর গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক।’

তিনি আরও বলেন, আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন। রাজনীতি হয়তো আপনার কাছে ভয় বা দূরের বিষয় মনে হয়েছে। আপনি মনে করেন, রাজনীতি শুধু টাকাওয়ালাদের, যাদের লোকবল আছে তাদের জন্য। কিন্তু রাজনীতি আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত— এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সমাজ কোন পথে এগোবে। তাই রাজনীতি থেকে দূরে থাকা বা ঘৃণা করা নয়, এবার আমাদের রাজনীতিকে নিজের করে নিতে হবে।

গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ বলেন, আমরা দেখেছি, আন্দোলনের সময় কেবল রাজনীতিবিদরাই লড়েননি— সাধারণ মানুষও লড়েছেন। তাই যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, তাহলে এবার আসুন, রাজনীতিতে অংশ নিন। রাজনীতিকে জয় করুন, নিজের করে নিন। আমরা চাই না রাজনীতি শুধু টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ী বা চাঁদাবাজদের হাতে থাকুক। রাজনীতি হবে সাধারণ মানুষের।

সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম, কারণ এটি দলীয়করণের হাতিয়ার হয়ে গিয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম।

নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের কোথায় কী সমস্যা আছে, তা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদই হবে সংস্কার পরিষদ, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, তা বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা আসলে কোন পথে এগোবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category