মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

২ উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন তারা। একইসঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান চালিয়ে যাবেন। প্রধান দাবি হিসেবে তারা ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

শনিবার শাহবাগে অনুষ্ঠিত ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বহু শিক্ষক আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের অভিযোগ—শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন ও প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের হামলা চালানো হয়েছিল।

এর আগে শনিবার সকালে প্রাথমিক শিক্ষকরা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হন বলে শিক্ষক নেতারা দাবি করেন। আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের পর শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন, যেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category