সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।

রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বুঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category