সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইকে বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ভোট দিন: ডা. আহাদ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ভোট দিতে হবে। ইতিপূর্বে বহু দল ক্ষমতায় এসেছিল, তারা কেউ জনগণের কথা রাখেনি। কাজ করেনি। তারা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল। সময় এসেছে, এখনই জুলাইকে বাস্তবায়ন করার। এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক, হেড অব হেলথ উইং ও নির্বাহী কাউন্সিলের সদস্য ডা. আবদুল আহাদ।

বৃহস্পতিবার পাবর্তীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবর্তীপুর শাখার আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি পাবর্তীপুর উপজেলা শাখার সমন্বয়ক তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংগঠক আল মেহেরাফ শাহারিয়ার মিথুন, দিনাজপুর জেলা প্রধান সমন্বয়কারী ফযসাল করিম সোয়েব, যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রায় ৩ হাজার নারী-পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। জনসভা শেষে বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়।

প্রধান অতিথি আরও বলেন, “এই এলাকা জুলাই যোদ্ধাদের। তাই সবাইকে এনসিপির ছায়াতলে আসার আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category