সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে (এনসিপি)।

তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম আরো বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন তাদের সব দলে সহমর্মিতা থাকতে হবে।

এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা জুলাইযোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দীনের কবর জিয়ারত করেন।

এদিকে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ শহর যখন উত্তাল তখন ভূঁইগড় এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন সালাউদ্দিন। ছাত্র-জনতার এই আন্দোলনে অংশ নেন সালাউদ্দিনও। তবে ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে বেশ কয়েকজন গুলিবিদ্ধের সঙ্গে তিনিও গুলিবিদ্ধ হন।

পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরদিন তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এক চোখের দৃষ্টি আর ফিরে পাননি। চলতি বছরের ২৬ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ পরলে তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category