রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পলাতক থাকায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

গত ৫ জানুয়ারি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন একই আদালত। ক্রোকী পরোয়ানা তামিলের বিষয়ে প্রতিবেদন দাখিলের পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের এ আদেশ আসে।

এর আগে, গত ১ নভেম্বর তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতে দুদকের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রতিবেদন দাখিল করে। স্থায়ী ঠিকানায় কোনো সম্পত্তি পায়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর একই আদালত ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

কেএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category