শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অ্যামাজনে ১৮ হাজার কর্মী ছাঁটাই

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

গত বছরের শেষ ভাগ থেকে একের পর এক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে অ্যামাজন। বুধবার (১৮ জানুয়ারি) একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। অ্যামাজন অবশ্য জানিয়েছে, তাদের মোট কর্মীর মাত্র এক শতাংশ মানুষকেই কেবল ছাঁটাই করা হয়েছে।

অর্থনৈতিক মন্দার কারণেই এই পদক্ষেপ বলে তারা জানিয়েছে। বস্তুত, করোনার সময় অ্যামাজনে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়েছিল। করোনা পরবর্তীকালে তাদেরও ছাঁটাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। অ্যালেক্সার মতো ব্র্যান্ডগুলোর ব্যবসা একেবারেই ভালো চলছে না।

ওই বিভাগ থেকেও বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে অ্যামাজনের তরফে জানানো হয়েছে। গোটা পৃথিবীতে অ্যামাজনের কর্মী সংখ্যা তিন লাখ ৫০ হাজার। যাদের ছাঁটাই করা হয়েছে, তার মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একাধিক ওয়্যার হাউসের কর্মীরাও আছেন। সরাসরি যারা ডেলিভারির সঙ্গে যুক্ত।

অ্যামাজন জানিয়েছে, গত বছর তাদের ব্যবসা চোখে পড়ার মতো মার খেয়েছে। ক্ষতির পরিমাণ লাফিয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে ছাঁটাই করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আগামী বছরও অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে না বলে তারা মনে করছে।

ফলে সংস্থাকে বাঁচানোর তাগিদেই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। বস্তুত, কোভিডের সময় অ্যামাজনের ব্যবসা বেড়েছিল। সে সময় বহু নিয়োগও হয়েছিল। কিন্তু কোভিড পরবর্তী সময়ে ব্যবসা ক্রমশ ঝিমিয়ে পড়েছে।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category