শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ: নিহত ৬

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের লাশ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। লাশ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category