বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইল

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের ২৫ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। রোববার গাজার সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইলি সেনারা। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাংক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন।

ফিলিস্তিনি পরিবারটি এখনও আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন।

একজন স্বজন বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি-দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়-স্বজনদের জীবন্ত কবর দেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ধ্বংসস্তূপে উদ্ধারকাজে কর্মরত উদ্ধারকর্মীদের ওপর ইসরাইলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘যতবার আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোন থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। প্রতি পাঁচজন পুরুষ এগুলে চারজন মারা যায় এবং মাত্র একজন বেঁচে ফেরেন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট একটি গাড়িতে করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে। অন্য একটি ভিডিওতে একজন মা চিৎকার করে বলছেন, ‘আমার সব সন্তানকে হারালাম।

এদিকে গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category