শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

সপ্তাহের ব্যবধানে আরেক ঐতিহাসিক উচ্চতায় সোনার দাম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। এক ভরি সবচেয়ে ভালো ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।শনিবার  সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম রোববার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৮ টাকায় উঠে গেছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

এর মাত্র এক সপ্তাহ আগে অর্থাৎ ৭ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়। এ সময় এক ভরি ২২ ক্যারেট সোনার দাম হয় ৯০ হাজার ৭৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম হয় ৬১ হাজার ৮৭৭ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category