শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রয়্যাল এনফিল্ড প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনছে

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

জাকির হোসেনঃ  ২০২৬ সালের শুরুতেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক। সংস্থার প্রথম ই-বাইক ফ্লাইং ফ্লি সি৬। যা আধুনিক প্রযুক্তির সঙ্গে ক্লাসিক ডিজাইনের ইঙ্গিতগুলোকে একত্রিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্লাইং ফ্লি দ্বারা অনুপ্রাণিত, সি৬ তার রেট্রো-ভবিষ্যত আবেদন এবং অসংখ্য বৈশিষ্ট্যের সঙ্গে আলাদা।

এফএফ সি৬ এর ডিজাইন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বাইক ফ্লাইং ফেলা (১৯৪২-৪৫) এর উপর ভিত্তি করে তৈরি। গোলাকার হেডল্যাম্প, গার্ডার ফর্ক এবং রেট্রো-স্টাইলের রিয়ার-ভিউ মিরর এটিকে একটি পুরোনো ক্লাসিক লুক দেয়। এর বডি প্যানেলিং ন্যূনতম, তাই এটি দেখতে খুব ক্লিন।

কোম্পানি এখনো অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে রিপোর্ট অনুসারে এই বাইকটি ২৫০ সিসি থেকে ৩৫০ সিসি পেট্রোল বাইকের মতো পারফরম্যান্স দেবে। একবার চার্জে এর পরিসর ১০০ থেকে ১৫০ কিলোমিটার হতে পারে। এতে একটি মিড-মাউন্টেড মোটর এবং বেল্ট-ড্রাইভ সিস্টেম থাকবে, যা যাত্রাকে আরামদায়ক ও শব্দমুক্ত করবে।

বাইকে দেওয়া ব্যাটারি কম্পার্টমেন্টটি ফিনের মতো কাঠামোর সঙ্গে আনা হচ্ছে। এটি কেবল দেখতে স্টাইলিশই নয়, বরং ব্যাটারি ঠান্ডা রাখতেও সাহায্য করে। মনে করা হচ্ছে, এতে ৪ থেকে ৫ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক থাকবে, যা লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। এই ব্যাটারিটিকে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী বলে মনে করা হয়। সক্রিয় তাপ নিয়ন্ত্রণ এবং সেল-লেভেল পর্যবেক্ষণের মতো উন্নত বৈশিষ্ট্যগুলিও এর সঙ্গে পাওয়া যাবে ব্যাটারিতে।এছাড়া চাবিহীন সিস্টেম এবং স্টার্ট বোতামটি একটি ইউনিটে ইনস্টল করা হয়েছে যা দেখতে জ্বালানি ট্যাঙ্কের মতো, যা এটিকে আরও আধুনিক দেখাবে। বাইকের দাম, রং, ভেরিয়েন্ট সম্পর্কে যদিও এখনো কিছু জানা যায়নি। এর জন্য আর কয়েকমাস অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category