বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতির

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের একটি ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে। পোস্টে তিনি লিখেছেন, ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।

এই পোস্টের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, কাদের, তোমাকে কথা দিচ্ছি রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও উল্লেখ করেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, সমর্থক ও সহযোগীদের মাধ্যমে শুধু নারী নেতৃত্ব নয়, ভিন্নমতের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি।

এদিকে, আবদুল কাদের তার পোস্টে অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলায় তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়েও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তিনি লেখেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ করছি।

প্রসঙ্গত, আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ইইএচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category