বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের বীর মল্লিক ফুলারপাড়া চতলা বিলে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির চারবারের সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর আসনের সম্ভাব্য প্রার্থী এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেস আলী মামুন।
জেলা মৎস্যজীবী সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য জিল্লুল রহমান তরফদার, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, ইউনিয়ন মৎস্যজীবী সভাপতি আক্তারুজ্জামান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সারোয়ার তালুকদার।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার লক্ষ্যে এলাকার মানুষকে উৎসাহিত করা হয়।