বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনওকে সম্মাননা

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, নাজমুন নাহার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। সব ক্ষেত্রে সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সমালোচনা শুনেছেন, তবে কখনো হাল ছাড়েননি। উপজেলা পরিষদের নিরাপত্তা, সামাজিক কার্যক্রম ও উন্নয়ন কাজে তার গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃত। রুটিন ওয়ার্কের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষার্থী জনসেবায় নিজেকে নিবেদিত করতে উৎসাহিত হয়েছে।

HWRC এই অবদানের জন্য তাকে একজন ইথিক্যাল বুরোক্রেট হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করেছে।

সোমবার ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন HWRC’র চেয়ারম্যান প্রফেসর মাহবুব উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হাকিম, সদস্য মলয় কুমার দেব এবং অন্যান্য কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category