শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নির্বাচন নিয়ে বিদেশিদের মতামত দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন,  আমরা একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এ দেশের নির্বাচন ভালো কি মন্দ হবে, সেটা ঠিক করবে এ দেশের জনগণ। অন্য কেউ না।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকার বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসেনি উল্লেখ করে মোমেন বলেন, স্বচ্ছ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে। আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করি।

দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের ইতিমধ্যে তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে নিযুক্ত মিশনপ্রধানরা যাতে ঢাকা থেকে নির্দেশনার অপেক্ষায় না থাকেন এমন নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তারা।

এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মোমেন বলেন, বন্ধু দেশ বলে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।

মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের যেসব ইস্যু আছে সেগুলো তুলে ধরব। তারা তাদের ইস্যুগুলো তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category