বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

‘বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি, যারা বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম।

রোববার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। ৩১ দফার মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপি কোনো ধরনের হুমকিকে ভয় পায় না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে—এরা দেশীয় ষড়যন্ত্রকারী।’

মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারও ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category