প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।
রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে।
বিএনপির একটি সূত্র আরও জানায়, প্রশাসনে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে যাদের এখনও সক্রিয় বলে মনে করা হচ্ছে, তাদের একটি তালিকা দলীয় পক্ষ থেকে সরকারকে দেওয়া হতে পারে আজকের বৈঠকে।